যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে ২০ ও ২১ অক্টোবর দুই দিনব্যাপী রেমিট্যান্স ফেয়ারের আয়োজন করা হয়েছে। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো এই মেলায় অংশগ্রহণ করছে। এবারের স্লোগান ‘নতুন সম্ভাবনা, নতুন বাজার, নতুন অংশীদার’।
মেলার আয়োজক বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্তধারা নিউ ইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনেস লিংক। এ আয়োজনে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতা ব্যাংক হিসেবে রেমিট্যান্স পদক পাচ্ছে ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া। এ ছাড়া বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪-এর প্রধান পৃষ্ঠপোষক (পাওয়ার্ড বাই) হয়েছে ঢাকা ব্যাংক।
দেশের অর্থনীতির প্রাণ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এ বৈদেশিক আয়কে কীভাবে বাড়ানো যায়, কীভাবে ব্যাংক বা বৈধমাধ্যমে এনে অর্থনীতিকে আরও গতিশীল করা যায়, প্রবাসীদের এ ব্যাপারে উৎসাহিত করাও একটি বড় কাজ। বৈধ রেমিট্যান্স প্রবাহ ও উচ্চ প্রবৃদ্ধি এই প্রতিপাদ্য ঘিরেই এ রেমিট্যান্স ফেয়ার। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী, মানি ট্রান্সফার এবং রেমিট্যান্স অ্যাপ এবং প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তারা।
এ আয়োজনে আইএফআইসি, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, শেভরন এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড এক্সপ্রেস টপটেন সিন্সসহ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩০টির অধিক আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে রেমিট্যান্স নিয়ে সেমিনার-সিম্পোজিয়ামের পাশাপাশি সেরা ১০ জন বাংলাদেশি আমেরিকান রেমিট্যান্স প্রেরককে পুরস্কৃত করা হবে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, তিন শীর্ষ ৩ রেমিট্যান্স গ্রহীতা ব্যাংক হিসেবে পুরস্কারপ্রাপ্ত তিন ব্যাংক এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স গ্রহণ করেছে যথাক্রমে ইসলামী ব্যাংক ৬৬৩ দশমিক ৯৯ মিলিয়ন, ন্যাশনাল ব্যাংক ৩৭৯ দশমিক ৬৪ মিলিয়ন এবং ব্যাংক এশিয়া ২১২ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া পুরস্কৃত করা হবে শীর্ষ ৩ মানি এক্সচেঞ্জ/রেমিট্যান্স চ্যানেল কোম্পানিকে।
বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০ এবং ২১ অক্টোবর বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এ আয়োজনে থাকছে ২০ তারিখ রাতে জনপ্রিয় সংগীত শিল্পী পৌষালি ব্যানার্জি ও শাহ মাহবুবের পরিবেশনা।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
১৩ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে