৭৭ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করেছেন ই-অরেঞ্জের ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক গ্রাহক।
গ্রাহকদের পক্ষে ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এ রিট করেন। টাকা ফেরত এবং কত টাকা বিদেশে পাচার করা হয়েছে তা অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
আগামীকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে আবেদনের বিষয়ে শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী।
রিটে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যসচিবসহ সরকারকে বিবাদী করা হয়েছে।
গ্রাহকদের লোভনীয় অফার দিয়ে আকৃষ্ট করেছিল ই-অরেঞ্জ। মোটরসাইকেল, সেলফোনসহ বিভিন্ন জিনিসপত্র বিশেষ মূল্যছাড়ে কেনার জন্য গ্রাহকেরা প্রতিষ্ঠানটির হিসাবে অগ্রিম অর্থ জমা দেয়। কিন্তু এখন পণ্য এবং অর্থ কোনটিই না পেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন অনেকে।
এর আগে ই-অরেঞ্জের ৩৩ ভুক্তভোগী আলাদা একটি রিট করেন। ওই রিটের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪০ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে