দেশজুড়ে কোটি গ্রাহকের কাছে নির্বিঘ্নে সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিকাশ আয়োজন করেছে ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’। অ্যাওয়ার্ডটির ষষ্ঠ আসরে ৮ ক্যাটাগরিতে ১৭টি সেরা সাপ্লাই চেইন পার্টনারকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে অপারেশনাল এক্সিলেন্স, কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টেগ্রিটি, প্রো-অ্যাকটিভ সাপোর্ট অ্যান্ড কোলাবোরেশন এবং পার্টনার প্রোফাইল ব্যবস্থাপনায় অসাধারণ কর্মদক্ষতার জন্য পার্টনার প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।
পুরস্কার অনুষ্ঠানে বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মোহাম্মদ রাশেদুল আলম এবং পার্টনার কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকাশ তার সাপ্লাই চেইন পার্টনারদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে