অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে গতকাল ২৪ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান চুক্তি স্বাক্ষর করে। ‘অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক চুক্তিটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তিন বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়নে অবদান রাখবে। ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন এই প্রকল্পের রিসোর্স পার্টনার।
প্রকল্পটির উদ্দেশ্য হলো উন্নত নীতি ও আইন, জবাবদিহিমূলক, জেন্ডার প্রতিক্রিয়াশীল এবং অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার প্রতিষ্ঠার মাধ্যমে আরও বেশি বাংলাদেশি পুরুষ ও মহিলা শ্রমিকদের উপযুক্ত কাজ উপভোগ নিশ্চিত করা এবং টেকসই ব্যবসায়িক অনুশীলন শিল্পের প্রতিযোগিতায় অবদান রাখা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়ানিন চুক্তিতে স্বাক্ষর করেন।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে