
চীনের শীর্ষ ক্রীড়া পোশাক নির্মাতা অ্যান্টা স্পোর্টস প্রোডাক্টস জার্মান ব্র্যান্ড পুমার ২৯.০৬ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে পিনো পরিবারের বিনিয়োগ প্রতিষ্ঠান আর্টেমিসের কাছ থেকে। চুক্তির মূল্য ১.৫ বিলিয়ন ইউরো (প্রায় ১.৮ বিলিয়ন ডলার)। এ লেনদেন সম্পন্ন হলে অ্যান্টাই হবে পুমার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। তবে গতকাল মঙ্গলবার কোম্পানিটি স্পষ্ট করেছে, পুমাকে পুরোপুরি অধিগ্রহণের কোনো পরিকল্পনা তাদের নেই। খবর রয়টার্সের।
প্রতি শেয়ার ৩৫ ইউরো দামে নগদ অর্থে এই শেয়ার কেনা হচ্ছে, যা পুমার আগের দিনের ক্লোজিং দামের (২১.৬৩ ইউরো) তুলনায় ৬২ শতাংশ বেশি। ঘোষণার পর পুমার শেয়ারদর তাৎক্ষণিকভাবে ১৭ শতাংশ পর্যন্ত লাফিয়ে ওঠে, পরে কিছুটা কমে প্রায় ৬ শতাংশ ঊর্ধ্বমুখী থাকে।
অ্যান্টা জানিয়েছে, চীনে পুমার বিক্রি বাড়াতে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাবে তারা। বর্তমানে পুমার বৈশ্বিক আয়ের মাত্র ৭ শতাংশ আসে চীন থেকে, যা অ্যান্টার দৃষ্টিতে বড় সুযোগ।
হংকংয়ে তালিকাভুক্ত প্রায় ২৭.৮ বিলিয়ন ডলারের অ্যান্টা ইতিমধ্যে একাধিক পশ্চিমা স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড কিনে সফলভাবে পুনরুজ্জীবিত করেছে। তারা অ্যামের স্পোর্টসের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার; যার অধীনে সালোমন, আর্ক’টেরিক্স, উইলসনসহ বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। অ্যান্টার সরাসরি মালিকানায় আছে ফিলা, জ্যাক উলফস্কিন, কোলন স্পোর্ট ও মাইয়া অ্যাকটিভ।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৯ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে