
শীত মৌসুমের শুরুতেই তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের সুরক্ষা দিতে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি) দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
এসসিবির পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মকর্তাদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার কম্বল বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে এতিমখানা, মাদ্রাসা, দৃষ্টিপ্রতিবন্ধী প্রতিষ্ঠান ও নিম্ন আয়ের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।
ঢাকার উল্লেখযোগ্য অঞ্চলের মধ্যে রয়েছে বাড্ডা, জিগাতলা, উত্তরখান, বাউনিয়া, টঙ্গী, আশুলিয়া, হেমায়েতপুর, জুরাইন কবরস্থান প্রাঙ্গণ ও ডেমরার মদিনাতুল উলুম দৃষ্টিপ্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা।
এ ছাড়া চট্টগ্রামে রাউজানের জগৎপুর আশ্রম ও ঝাউতলা কদম মোবারক এতিমখানা, নারায়ণগঞ্জের মদনপুর, বরিশালের বাকেরগঞ্জ, গৌরনদী ও নলছিটি, খুলনার ডুমুরিয়া ও শিরোমণি, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, ফেনীর শিবপুর ও মহিপাল, চুয়াডাঙ্গার নতিপোতা সাত শহিদিয়া কওমি মাদ্রাসা, নোয়াখালীর হাতিয়া উপজেলা, কিশোরগঞ্জের করিমগঞ্জ, কটিয়াদী ও পাকুন্দিয়া, কুমিল্লার মুরাদনগর, গোপালগঞ্জের গোপীনাথপুর, মাগুরার শ্রীপুরের মদনপুর এতিমখানা, গাজীপুর, নাটোরসহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২৪ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে