
ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের মজুত কমেছে। বর্তমানে ডিজেলের মজুত দিয়ে মাত্র ১১ দিন চলা সম্ভব। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০ ডলার বাড়লে, বাংলাদেশের বছরে অতিরিক্ত প্রায় ১ বিলিয়ন ডলার খরচ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত ‘বৈশ্বিক জ্বালানিসংকট: বাংলাদেশের প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব তথ্য উঠে আসে। এতে উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ।
এই সংকট দূর করতে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটি করতে হলে সোলার আমদানি শুল্ক কমানো, জ্বালানির উৎসের ডাইভারসিফিকেশন, রাজনৈতিক সদিচ্ছা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্টোরেজ সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন তারা।
বক্তারা বলেন, যদি তেলের দাম ১২০ ডলারের বেশি থাকে, তাহলে জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে বছরে ৪–৫ বিলিয়ন ডলার (প্রায় ৬১০ বিলিয়ন টাকা)। এর ফলে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মোট লোকসান প্রায় ৪৫,০০০ কোটি টাকা ছাড়াবে।
গোলটেবিল বৈঠকের আলোচনায় উঠে আসে, শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ প্রায় ৪০% কমে গেছে এবং বিদ্যুতের চাহিদার তুলনায় ৩,০০০ মেগাওয়াটের বেশি ঘাটতি রয়েছে। দেশে উৎপাদিত গ্যাসের খরচ প্রতি ঘনমিটার মাত্র ৩ টাকা, কিন্তু আমদানি করা এলএনজির খরচ প্রায় ৫৫ টাকা, যা প্রায় ১৮ গুণ বেশি। মধ্যপ্রাচ্য সংকটের এই প্রভাবে দেশের জিডিপির প্রায় ১ দশমিক ১ শতাংশ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে সাড়ে ৩ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, এসব কারণে বাজেট ঘাটতি বেড়ে যেতে পারে। এর ফলে সরকারকে দেশি–বিদেশি উৎস থেকে বেশি ঋণ নিতে হবে। এর সঙ্গে জ্বালানি তেল, বিদ্যুতের দাম, পরিবহন খরচ ও খাবারের দাম বাড়ার আশঙ্কা আছে।
মধ্যপ্রাচ্য সংকটে কী সমস্যা হলো, তা নিয়েও কথা বলেছেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে দেশের শিল্প খাতে গ্যাস সরবরাহ ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এতে তৈরি পোশাক, সিমেন্ট, ইস্পাত ও ওষুধশিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে।
তাঁর মতে, জ্বালানিসংকটের ফলে বিদ্যুৎ খাতেও বাস্তবতা উদ্বেগজনক। দেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৪৮ মেগাওয়াট হলেও গ্যাস–সংকট, জ্বালানি ঘাটতি ও আমদানি ব্যয়ের কারণে সরবরাহে চাপ বাড়ছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের ফলে দেশের রপ্তানি খাতেও প্রভাব পড়ছে বলে মনে করেন তাসকিন আহমেদ। তিনি জানান, রপ্তানিতে কনটেইনারপ্রতি ভাড়া ২০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। প্রতি কনটেইনারে অতিরিক্ত ৫০০ থেকে ৪ হাজার ডলার পর্যন্ত খরচ হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমার আশঙ্কা দেখা দিয়েছে।
তাসকিন আহমেদ বলেন, এলএনজি আমদানির ৫০–৭৫ শতাংশ কাতারের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে প্রতি ইউনিট ৩০ থেকে ৩৫ ডলারে পৌঁছেছে। এর ফলে জ্বালানি আমদানিতে মাসে প্রায় ৮০ কোটি ডলার অতিরিক্ত ব্যয় হতে পারে।
ডিসিসিআই সভাপতি বলেন, স্টিল ও ফার্মাসিউটিক্যালস খাতে কাঁচামালের ব্যয় ও লজিস্টিক খরচ বৃদ্ধির প্রভাব লক্ষণীয়। স্টিল স্ক্যাপের মূল্য টন প্রতি ৭০ থেকে ৯০ ডলার এবং ওষুধের উৎপাদন উপকরণের ব্যয় ৭০০ থেকে ১ হাজার ৮০০ ডলার পর্যন্ত বেড়েছে।
ঢাকা চেম্বার বলছে, এলপিজি সিলিন্ডারের মূল্য ৯০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৯০ টাকায় দাঁড়িয়েছে। ৪৫ শতাংশ এসএমই উদ্যোক্তা জ্বালানি সংকটকে ব্যবসার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য বিগ্রেডিয়ার জেনারেল শহীন সারওয়ার, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আব্দুর রহিম খানসহ অন্যরা বক্তব্য রাখেন।

প্রতিবছর দেশের বিভিন্ন খাতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বড় পরিসরের কর অব্যাহতি দিচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ সংক্রান্ত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুধু গত এক বছরেই এনবিআর আয়করে ছাড়, প্রণোদনা বা অব্যাহতির পরিমাণ দাঁড়িয়েছে মোট ১ লাখ ৭ হাজার কোটি টাকায়।
২ মিনিট আগে
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে এক কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে ৪১০-৪২০ টাকা দরে। সপ্তাহখানেক আগে যা ছিল ৪০০ টাকার মধ্যে। গত এক মাসের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে।
২৫ মিনিট আগে
আসছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই উপলক্ষে দেশজুড়ে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২৪ শুরুর ঘোষণা দিয়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। প্রতিবারের মতো এই সিজনেও ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এই ঈদে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান ক্রয়ে...
২ ঘণ্টা আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে