
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে ‘ওয়াক ফর বায়োডাইভারসিটি’ শীর্ষক পদযাত্রা ও ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শীর্ষক উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সঞ্জীব চৌধুরী চত্বরে গতকাল শুক্রবার বেঙ্গল পিস ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সংগঠনটি। এই আয়োজনের সহ-আয়োজক ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
আয়োজক প্রতিষ্ঠান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় রমনা পার্ক থেকে বের হয়ে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত পদযাত্রা করেন সংগঠনের সদস্যরা। বিকেল ৪টায় টিএসসিতে চারজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের ১০০টি ছবি নিয়ে চিত্র প্রদর্শনী করা হয়।
এই আয়োজন উপস্থিত ছিলেন লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতার মূলে রয়েছে পৃথিবীজুড়ে জীববৈচিত্র্যের ভয়াবহ সংকট। যত্রতত্র গাছ নিধন, পরিবেশের গুরুত্বপূর্ণ পশুপাখি শিকার আমাদের ভয়ানক এক পৃথিবীর দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, বেঙ্গল পিস ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের আজকের এই আয়োজন জীববৈচিত্র্য রক্ষায় মানুষকে দারুণভাবে উৎসাহিত করবে।
বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি বলেন, আমরা চেয়েছি পৃথিবীর মানুষকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে। কিছু অসহিষ্ণু মানুষের কারণে গোটা দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে। সেই দায়বদ্ধতা থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এই পদযাত্রার আয়োজন করেছি।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে