
ডিবিএল সিরামিকস সিঙ্গাপুরে অনুষ্ঠিত স্পাইকস এশিয়া ২০২৬-এ ক্রিয়েটিভ বিটুবি ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে, যা এশিয়ার অন্যতম বড় ক্রিয়েটিভ কমিউনিকেশন ফেস্টিভ্যাল। এই অর্জনের মাধ্যমে ডিবিএল সিরামিকস বাংলাদেশের প্রথম সিরামিক ব্র্যান্ড হিসেবে এই পর্যায়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেল। উদ্যোগটিতে অংশীদার হিসেবে কাজ করেছে পপ ফাইভ।
পুরস্কারজয়ী ক্যাম্পেইন টাইলচক সিরামিক উৎপাদন প্রক্রিয়ার বর্জ্যকে ব্যবহার করে ক্লাসরুমের চক তৈরি করেছে। এর মাধ্যমে একদিকে শিল্পবর্জ্য কমানো যাচ্ছে, অন্যদিকে সুবিধাবঞ্চিত স্কুলগুলোতে শিক্ষার জন্য সাশ্রয়ী উপকরণ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
অল্প সময়ের মধ্যেই এই উদ্যোগের মাধ্যমে যেমন সিরামিক স্লাজ পুনর্ব্যবহার করা যাচ্ছে, তেমনি স্থানীয় চক উৎপাদন শিল্পকে নতুন করে সচল করা গেছে এবং সুবিধাবঞ্চিত কমিউনিটির হাজারো শিক্ষার্থী উপকৃত হয়েছে।
এই স্বীকৃতি ডিবিএল সিরামিকসের উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও সমাজে ইতিবাচক প্রভাব তৈরির প্রতিশ্রুতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

ইরান যুদ্ধকে ঘিরে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় টানা ১০ দিন জ্বালানি তেল সরবরাহে রেশনিং চালুর পর তা প্রত্যাহার করেছে সরকার। তবে রেশনিং তুলে নেওয়ার পরও ঢাকার বিভিন্ন স্থানে জ্বালানিস্বল্পতা ও সরবরাহ সংকটের অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারা দেশের দোকান এবং বিপণিবিতানগুলোয় আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার দোকান মালিক সমিতি ও অন্য ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কয়েকটি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
৫ ঘণ্টা আগে
‘বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্যের বিস্তার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। অনেক ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি ও কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলছে।’
৭ ঘণ্টা আগে
যাত্রীসেবার মান উন্নয়ন এবং যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। আজ রোববার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি ও অভ্যন্তরীণ....
৭ ঘণ্টা আগে