আরও দুই বাণিজ্যিক সংগঠনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠন দুটি হলো বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক এবং উপসচিব মো. আব্দুল মালেককে বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ করা হয়।
আদেশে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত সংগঠন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির বর্তমান কমিটিকে কেন সুপ্ত সংগঠন হিসেবে ঘোষণা করা হবে না–এই মর্মে কারণ দর্শানোর নোটিশের তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি।
তদন্তকারী কর্মকর্তা ভোটার তালিকা প্রণয়নে ত্রুটি ও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মতামত দিয়েছেন।
এফবিসিসিআইয়ের সালিশি ট্রাইব্যুনাল রোয়েদাদে জানিয়েছেন, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫-২৭-এর জন্য ঘোষিত গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন তফসিল বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪-এর বিধি ১৫-এর উপবিধি (২) অনুসারে ঘোষিত না হওয়ায় তা ত্রুটিপূর্ণ হয়েছে। এ ছাড়া ভোটার তালিকা ত্রুটিপূর্ণ এবং এর কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।
তাই বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।
অপর দিকে বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন হয়েও বর্তমান কমিটি এফবিসিসিআইয়ের সালিসে ট্রাইব্যুনাল মামলা নং-০১/২০২৫-এর গত ৯ ফেব্রুয়ারির রায় অমান্য করে নির্বাচন করেছে।
এফবিসিসিআই কর্তৃক ৯ ফেব্রুয়ারির আদেশ বাস্তবায়ন এবং সংগঠনের সংঘবিধি ও সংঘস্মারক অনুসরণ করে যথাযথ নিয়মে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি উপেক্ষা করা হয়েছে।
বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের গত ১৩ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ত্রুটি রয়েছে। তাই বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল মালেককে বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।
তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৫ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৫ ঘণ্টা আগে