বাংলাদেশ হাই-টেক পার্কে প্রযুক্তি সেবা প্রদানে দক্ষিণ কোরিয়ার দুই স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড। প্রতিষ্ঠান দুটি হলো পিবিসি কোম্পানি লিমিটেড এবং সিএনডি মোটরস কোম্পানি লিমিটেড। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানায় এডিএন টেলিকম।
তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় বাংলাদেশের তিনটি বড় প্রকল্পে টেকসই অবকাঠামো, নবায়নযোগ্য শক্তি এবং স্মার্ট গতিশীলতা বৃদ্ধিতে দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য কোম্পানি দুটি এডিএন টেলিকমের সঙ্গে কাজ করবে। এ ছাড়া কোম্পানি দুটি বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি এবং টেকসই প্রবৃদ্ধি, বৈদ্যুতিক থ্রি-হুইলার সরবরাহ, বুদ্ধিভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা এবং সৌর স্ট্রিট লাইট ইনস্টলেশনের কাজে সহায়তা করবে।
সমঝোতা চুক্তি অনুযায়ী, এডিএন টেলিকম হাই-টেক পার্কের তিনটি প্রকল্পের জন্য প্রয়োজনীয় প্রাথমিক পদক্ষেপ গ্রহণ এবং সংযোজন কারখানা স্থাপনের কাজ শুরু করবে। একই সঙ্গে, তারা বাজার উন্নয়ন ও আইনি প্রয়োজনীয়তা পূরণের বিষয়টিও দেখভাল করবে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো অত্যাধুনিক প্রযুক্তি, সরঞ্জাম এবং কারিগরি দক্ষতা সরবরাহ করবে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে