
টাঙ্গাইলের মির্জাপুরে ২৮টি ১০০ টাকার জাল নোটসহ শিখা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিখা বেগম উপজেলার বিল মহেড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, ছাওয়ালী বাজারের ‘পরিমল স্টোর’-এর মালিক সেতু বণিক বাদী হয়ে একটি মামলা করেন। তিনি অভিযোগে জানান, বিকালে শিখা বেগম তার দোকান থেকে এক প্যাকেট মশার কয়েল কেনার সময় ১০০ টাকার একটি নোট দেন। সেটি জাল সন্দেহ হলে তিনি বিষয়টি তার বাবা পরিমল বণিককে জানান।
পরে তারা শিখা বেগমকে নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিভাস সরকার নুপুরের ভাই শিবুনাথ ভূষণ সরকারের দোকানে যান। সেখানেই চেয়ারম্যান উপস্থিত হয়ে শিখাকে জাল টাকার বিষয়ে জিজ্ঞাসা করেন। সন্তোষজনক জবাব না দিলে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে আরও ২৭টি ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিখা বেগমকে গ্রেপ্তার করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে