
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ট্রাকচাপায় মো. শফিউল্লাহ মিয়া (৪৭) নামের এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে হাঁটতে বেরিয়ে দেলদুয়ার হাসপাতালের সামনে মাটি বহনকারী ট্রাকচাপায় তিনি মারা যান।
শফিউল্লাহ মিয়া দেলদুয়ারের মৌলভীপাড়া গ্রামের হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন। শফিউল্লাহ গত ২৮ মার্চ ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি এসেছিলেন।
জানা গেছে, আজ সকালে শফিউল্লাহ বাড়ি থেকে হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে দেলদুয়ার হাসপাতালের সামনে এলে মাটিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে থাকা শফিউল্লাহ ট্রাকটির নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন আসার আগেই ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের নিচ থেকে শফিউল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আনসার কর্মকর্তার স্বজনেরা হাসপাতালে এসে তাঁর লাশ শনাক্ত করেন।
লাশ উদ্ধার করতে আসা দেলদুয়ার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, শফিউল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের পিসি হিসেবে কর্মরত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে