
টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে মমিনুল ইসলাম নামের (৩৫) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমিনুল পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছার চুন্দাও গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মমিনুল আরও দুই দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে রাত ৩টার দিকে হলদিয়া গ্রামের জসিম মিয়ার বাড়িতে আসে। এরপর বারান্দায় রাখা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পায়। তাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে মমিনুলকে জাপটে ধরে। অন্য দুজন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এ সময় গ্রামের কিছু লোক সেখানে জড়ো হয় এবং মমিনুলকে বেদম পিটুনি দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর জানান, নিহত মমিনুল আন্তজেলা অপরাধী চক্রের একজন সক্রিয় সদস্য। তার নামে মধুপুর থানায় একটি গরু চুরির মামলা রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে