
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রমিক মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) আসরের নামাজের পর জানাজা শেষে তাঁর মরদেহ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারি, শোকে পরিবেশ ভারী হয়ে ওঠে।
মোশারফ হোসেন ওই গ্রামের মো. সুরজত আলীর ছেলে। তিনি ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল-খারিজ শহরের আল-তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে প্রাণ হারান। একটু ভালো আয়ের আশায় মোশাররফ প্রায় আট বছর আগে চাকরি করতে সৌদি আরবে গিয়েছিলেন। তাঁর দুটি পুত্রসন্তান রয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোশাররফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানও উপস্থিত ছিলেন বলে মোশাররফের স্বজনেরা জানিয়েছেন।
সখীপুরের গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, বেলা দেড়টার দিকে মোশাররফের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। এ সময় তাঁর স্বজন ও প্রতিবেশীদের শেষবারের মতো একনজর দেখতে বাড়িতে জড়ো হন। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। আসরের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে