ইউক্রেনের বন্দরে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে কর্মরত রবিউল আওয়ালকে (৩২) উদ্ধারের দাবি জানিয়েছে তাঁর পরিবার। রবিউলকে প্রাণে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার। ১১ দিন যাবৎ রবিউল ওই জাহাজে আটকে আছেন বলে জানিয়েছেন তাঁর বাবা হোসেন আলী।
রবিউল ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার। তাঁর বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাহাড়পুর গ্রামে।
রবিউলের বড় ভাই ডা. আব্দুল আজিজ জানান, প্রায় ছয় মাস যাবৎ রবিউল ওই জাহাজে কর্মরত আছে। গত ২২ ফেব্রুয়ারি থেকে সে ইউক্রেনের বন্দরে আটকা পড়ে আছে। গতকাল বুধবার সে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজের মাধ্যমে জানায়, তাদের জাহাজে রকেট হামলা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে।
আবদুল আজিজ বলেন, ‘আমরা বাংলাদেশ শিপিং করপোরেশনে ফোন দিয়ে খবর নিয়েছি। রবিউল সুস্থ আছে। কিন্তু রবিউলের বিষয়ে তারা আর কোন তথ্য দিতে পারছে না। আমরা সরকারে কাছে রবিউলসহ সব নাবিককে উদ্ধারের দাবি জানাচ্ছি।’
রবিউলের বাবা হোসেন আলী বলেন, ‘আমার ছেলে ইউক্রেনের বন্দরে আটকা পড়েছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, আমার ছেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক।’
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, দ্রুতই রবিউলসহ যারা আটকা পড়েছে, তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে