টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে যাত্রীদের অবসর সময়ে জ্ঞান চর্চার সুযোগ করে দিতে পাঠাগার স্থাপন করা হয়েছে। বাতিঘর আদর্শ পাঠাগার রেলস্টেশনে এই অণু-পাঠাগারটি স্থাপন করে। আজ বৃহস্পতিবার সকালে কবি ও টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মাহমুদ কামাল এই পাঠাগারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমুদিনী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আব্দুস ছাত্তার খান, সহসভাপতি ডা. রাজেন্দ্র দেবনাথ, কর পরিদর্শক খন্দকার মিজানুর রহমান, টাঙ্গাইল রেলস্টেশনের স্টেশন মাস্টার রকিবুল হাসান, বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামানসহ পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের অপেক্ষমাণ যাত্রী আলতাফ হোসেন বলেন, ‘এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। খুবই ভালো লাগছে। ট্রেনের জন্য বিভিন্ন সময় স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অপেক্ষার এ সময়টুকু বই পড়ে আনন্দের মধ্যে কাটাতে পারব।’
বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, ট্রেনের শিডিউল বিপর্যয় বা বিলম্বে আসার কারণে যাত্রীদের অনেক সময় অপেক্ষা করতে হয়। অলস এই সময় গল্পগুজবে কেটে যায়। স্টেশনের বিরক্তির সমটুকুতে বই পড়ার মধ্য দিয়ে মনোজগৎকে কিছুটা হলেও পরিশুদ্ধ করতে পারবেন যাত্রীরা। ইতিমধ্যে জেলার বেশ কয়েকটি বাজারে সেলুন ও বাসস্ট্যান্ড অণু-পাঠাগার চালু করা হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার স্থাপন করেন কামরুজ্জামান। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে