
টাঙ্গাইলের মধুপুরে হাসপাতালে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে বাসচাপায় জাহিদুল ইসলাম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাবাড়ী ব্রিজের কাছে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
নিহত তরুণ উপজেলার বাসুদেববাড়ী গ্রামের জাকির হোসেনের ছেলে।
জানা গেছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জাকির হোসেন। বাবাকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন জাহিদ। গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছালে বিনিময় পরিবহনের একটি বাস জাহিদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহিদ। এতে রাস্তায় নেমে কয়েকটি বাস ভাঙচুর করে বিক্ষুব্ধরা। তারা ঢাকাগামী বিনিময় পরিবহনের অপর একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, ‘গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেই। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। জাহিদ হোসেনের লাশ নিকটজনেরা নিয়ে গেছেন। নিহত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে