
টাঙ্গাইলের মির্জাপুরে রিয়াদ খান নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজা পড়িয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী কবরস্থানে বাবার জানাজা পড়ান তিনি। নিষিদ্ধ ছাত্রলীগের মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ওয়াকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াদ উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত ২২ ডিসেম্বর উপজেলার উয়ার্শী ইউনিয়নের মল্লিক মার্কেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে মির্জাপুর থানা-পুলিশ। এর পর থেকে জেলহাজতে আছেন তিনি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রিয়াদের বাবা শহীদুজ্জামান খান অসুস্থতার কারণে মারা যান। আজ সকালে তাঁর বড় ছেলে অয়ন খান আইনজীবীর মাধ্যমে ছোট ভাই রিয়াদের প্যারোলে মুক্তির জন্য টাঙ্গাইল আদালতে আবেদন করেন। বিচারকের নির্দেশে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে হ্যান্ডকাফের সঙ্গে দড়ি পরিয়ে তাঁকে উয়ার্শী গ্রামের বাড়িতে নিয়ে যায়। দুপুর ১২টায় গ্রামবাসীর উপস্থিতিতে গ্রামের সামাজিক কবরস্থানে বাবার জানাজা পড়ান রিয়াদ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের তরুণ হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে পুলিশ রিয়াদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে