ঈদের ছুটিতে বেড়াতে বের হয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বাজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার পাচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত হোসেন ও মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী।
স্থানীয় বীরতারা ইউনিয়ন পরিষদের সদস্য সাব্বির হোসাইন সবুজ জানান, রিফাত (১৪) ঢাকার মগবাজারে একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে ঈদের ছুটিতে বাড়িতে এসেছে।
অন্তর (১৬) বীরতারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষা দিয়েছে। রিফাত সকালে তার বাবা মিজানুর রহমানের মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু বেড়াতে বের হন। বাজিতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সজোরে মেহগনিগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রিফাত ও অন্তরের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে