
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে এ পর্যন্ত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। ভাড়া বাঁচাতে তাঁরা ট্রাকে রডের ওপর বসে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা নোয়াখালীর বেগমগঞ্জসহ বিভিন্ন এলাকায় কাজ শেষে ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে আছেন নওগাঁর মান্দা উপজেলার সাগর মিয়া (২০) ও রবিউল ইসলাম (২৫); রাজশাহীর ইসমাইল হোসেন (১৯); চাঁপাইনবাবগঞ্জের নজরুল (৬০) ও মামুন (৪৫) এবং নওগাঁর সাইদুলের ছেলে সারিকুল (২৫), মো. বারি (২১), বাদশা (৩২), গিয়াস (২০), মাইনুল (২৮), ইয়াকুব ও তারেক (২০)।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাবু (৩৫), আব্দুর রহমান (৩৫), নয়ন বিশ্বাস (৩২), তুহিন, আলমগীর (৪০), সিদ্দিক আলী (৪০), খোরশেদ (২৬) ও সমেজ।
ট্রাকের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, চট্টগ্রামের অলংকার এলাকা ও ফেনী থেকে তাঁরা রডবোঝাই ট্রাকে উঠে কম ভাড়ায় নওগাঁর উদ্দেশে রওনা দেন। ভোরে ট্রাকটি সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
যমুনা সেতু পূর্ব থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শনাক্তের জন্য স্বজনদের সঙ্গে যোগাযোগ চলছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ব্যক্তিদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও চারজন এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে