
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। আজ শনিবার ভোর থেকে মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত সড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাত ১২টার পর থেকে গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে পরিবহনের চাপের কারণে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। তাতে মহাসড়কের যানজট আরও বেড়ে যায়। যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখী যাত্রীদের।
এ বিষয়ে জানতে চাইলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভোর থেকে এখন পর্যন্ত মহাসড়কে পরিবহনের ধীরগতি রয়েছে। চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে