টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ সুলতান ফাহাদ জেলার সখীপুর উপজেলার কাজিরামপুর গ্রামের মাওলানা বুলবুল আহমেদের ছোট ছেলে।
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়ে গেছেন। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহ সুলতান ফাহাদ ও তাঁর বড় ভাই শাহ ফরিদ গতকাল রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলের করে সাগরদীঘি থেকে বাড়ি যাচ্ছিলেন। তাঁরা কামালপুর ফকির মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ফরিদ ছিটকে পড়ে হালকা আঘাত পেলেও ফাহাদ ট্রাকচাপায় গুরুতর আহত হন।
স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহ ফরিদ বলেন, আমাকে পেছনে বসিয়ে ছোট ভাই ফাহাদ ৩০-৩৫ গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। ট্রাকটি বিপরীত দিক থেকে এসে সরাসরি চাপা দিয়েছে। ফাহাদ একজন আদর্শবান ছেলে ছিল।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে