টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূ মুক্তা বেগম (৩৫) হত্যা মামলায় তাঁর ছেলে মুরাদ হাসানকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ তার মাকে হত্যার কথা স্বীকার করেছে। তবে এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে কাতারপ্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী মুক্তা বেগমের কম্বলে মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তাঁর ছেলে মুরাদ হাসান পলাতক ছিল।
স্থানীয়রা জানায়, মুরাদ মাদকাসক্ত বলে ধারণা করা হয়। টাকার জন্য সে মাকে হত্যা করে পালিয়ে যেতে পারে বলে সন্দেহ করেন এলাকাবাসী। পরে মুক্তা বেগমের বাবা বাদী হয়ে নাতি মুরাদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকেই মুরাদের বাবা কাতারপ্রবাসী আলহাজ মিয়া ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। একপর্যায়ে মুরাদের মোবাইল ফোন চালু হলে তিনি ছেলেকে পুলিশের কাছে আত্মসমর্পণের পরামর্শ দেন।
বৃহস্পতিবার বিকেলে ইউপি সদস্য মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান জানায় মুরাদ। পরে পুলিশ ভালুকা উপজেলার সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ইউপি সদস্য মিজানুর রহমান আরও বলেন, গ্রেপ্তারের আগে মোবাইল ফোনে মুরাদ বলেছে, ‘আমি যে অপরাধ করেছি, আমাকে তোমরা মেরে ফেলবা।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, মুরাদ হাসান নামের ওই কিশোরকে ভালুকার সিডস্টোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার মাকে হত্যার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কি না—তা এখনই কিছু বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের পর এসব স্পষ্ট হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে