
টাঙ্গাইলের একটি যৌনপল্লিতে আগুন লেগে ১২টি থাকার ঘরসহ কয়েকটি দোকানপাট পুড়ে গেছে। আজ শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
জানা গেছে, বেলা সাড়ে ১১টাকার দিকে একটি ঘরের গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এই আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বেশ কয়েকটি ঘর ও দোকান পুড়ে যায়। ঘরে থাকা টাকা, আলমারি, টিভি, ফ্রিজ, শোকেজ, বইপত্রসহ নানা আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষতিগ্রস্ত বাসিন্দা শুকুর, সালমা, লাল মিয়া, সন্ধ্যা ও আলো বলেন, ‘হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। পরে তা মুহূর্তেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা টাকাপয়সা ও আসবাবপত্র সব পুড়ে গেছে। আমাদের এখন থাকার জায়গা নেই। সরকারের কাছে দাবি, আমাদের যেন নতুন করে থাকার ব্যবস্থা করে দেয়।’
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার এস এম হুমায়ন কার্নায়েন বলেন, ‘বেলা ১১টার দিকে খবর আসে পৌর শহরের কান্দাপাড়া যৌনপল্লিতে আগুন লেগেছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরও বলেন, ১২টি ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না।
এদিকে, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে