
টাঙ্গাইলের সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিভর্তি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিমের ছেলে নূরনবী (৬৪) (চালক), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পলাশ মিয়ার ছেলে রফিকুল (১৮) (হেলপার), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদ মিয়ার ছেলে সাগর (২২) এবং ভোলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)। নিহতদের সবাই মুরগির গাড়িতে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া বাজারের কাছে একটি ট্রাকে বাঁশভর্তি করা হচ্ছিল। এ সময় বড়চওনা থেকে ছেড়ে আসা একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন দিক থেকে সাজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চারজন নিহত হন।
এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের কর্মী জহিরুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন। তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর বাড়ি ঘাটাইল উপজেলার লক্ষীনদর এলাকায় বলে জানা গেছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘মুরগিবাহী ট্রাকটি ঢাকার মিরপুর যাচ্ছিল বলে জানা গেছে। নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে