টাঙ্গাইলের গোপালপুরে এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটানোর ঘটনা ঘটেছে। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
আজ রোববার (৩ মে) বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থীর মহিলা অভিভাবক জুতা ও ঝাড়ু নিয়ে প্রধান শিক্ষক রেজাউল হান্নানের অফিসে ঢুকে পেটাতে থাকেন। একপর্যায়ে প্রধান শিক্ষক কৌশলে স্কুল থেকে পালিয়ে যান। পরে গ্রামবাসী স্কুল ঘেরাও দিয়ে প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানান।
স্কুলের সহকারী শিক্ষক পারভীন আখতার জানান, স্কুল ভবনের চিলেকোঠায় এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষককে মারধর করা হয়েছে। প্রধান শিক্ষক একপর্যায়ে পালিয়ে গেলে গ্রামবাসী স্কুলে তালা দেওয়ার চেষ্টা করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, যৌন নির্যাতনের অভিযোগে স্কুলে গোলযোগের খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর ওই স্কুলছাত্রী ও তার অভিভাবককে থানায় নিয়ে আসেন। বিকেলে প্রধান শিক্ষককে আটক করা হয়। তাঁকে থানার হাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ধরন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে