
টাঙ্গাইলের দেলদুয়ারে মহিষের আক্রমণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। এর আগে গত রোববার বিকেলে হাজেরা বেগম নামে এক নারী মারা গেছেন।
নিহতরা হলেন উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান ও একই এলাকার কিতাব আলী। অপর নিহত হাজেরা বেগম উপজেলার তারুটিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দেলদুয়ারের এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়া কৃষিকাজের জন্য এক জোড়া মহিষ কেনেন। গত রোববার একটি মহিষ দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। এ সময় লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামের মানুষের ওপর হামলা চালায়। পরে মহিষটিকে ধরতে গিয়ে দুই ঘণ্টায় নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে প্রাণিসম্পদ বিভাগের পরামর্শে জনপ্রতিনিধিরা মাইকিং করে জনসাধারণকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাহাউদ্দিন সরোয়ার রিজভী বলেন, গত রোববার সকালে মহিষের আক্রমণের খবর পেয়ে দ্রুত ঢাকা থেকে সেখানে বিশেষজ্ঞ টিম পাঠানো হয়। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই বেলা ৩টার দিকে মহিষটিকে পাগল ভেবে বাঁশঝাড়ে আটকে কুড়াল, শাবল, দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, মহিষটি আসলে পাগল ছিল না। মহিষের প্রাকৃতিক স্বভাব হলো অপছন্দের কিছু হলে উত্তেজিত হয়ে পড়া। তখন মহিষ সামনে যাকে পায় তাকেই আক্রমণ করে। এ ধরনের মহিষকে ২৪ ঘণ্টা চেতনানাশক দিয়ে রাখলেই ঠিক হয়ে যায়। সেই সুযোগ বিশেষজ্ঞ দল পায়নি।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আলী মৃধা বলেন, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। এর আগে গতকাল বিকেলে এক নারী মারা গেছেন। এ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে