
টাঙ্গাইলের সখীপুরে ফ্রিজ সরানোর সময় বিদ্যুতায়িত হয়ে খলিলুর রহমান (৪৯) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বহেড়াতৈল গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান বহেড়াতৈল গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ওই এলাকার আলম মিয়ার ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খলিলুর রহমান ঘরের এক স্থান থেকে অন্য স্থানে ব্যবহৃত ফ্রিজ সরাচ্ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ফ্রিজ সরানোর একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে