
টাঙ্গাইলের নাগরপুর থানাকে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ১২৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করলে এই নির্দেশ দেওয়া হয়।
ঢাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র মো. মনির হোসেন গতকাল সোমবার আদালতে মামলার আবেদন করেন। মনির হোসেন নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের নুরু মল্লিকের ছেলে।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ জুলাই নাগরপুর কলেজ গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও তাঁর ভাই মজিবল হক পান্নার নির্দেশে আসামিরা আগ্নেয়াস্ত্র, দা-কুড়াল, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। আসামিরা ফাঁকা গুলি ছোড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বাদীসহ অন্তত ১০ জন আন্দোলনকারী আহত হন। এ ঘটনায় তখন নাগরপুর থানা মামলা নেয়নি।
গতকাল সোমবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে এই মামলা করা হয়। বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নিয়ে পরে আদেশের জন্য রাখেন। আজ মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট আদালত থেকে জানানো হয়, বিচারক মামলাটি নাগরপুর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর ভাই মজিবল হক পান্নাকে মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে মামলায়।
জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী এম এ মালেক আদনান আজকের পত্রিকাকে বলেন, দণ্ডবিধির কয়েকটি ধারাসহ দ্রুত বিচার আইনে মামলাটি করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে মামলাটি নাগরপুর থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে