টাঙ্গাইল সদরে বিদ্যুতায়িত হয়ে হাসান আলী নামের এক মাঝি নিহত হয়েছেন। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চর ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসান আলী টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন আলোকদিয়া গ্রামের সামছুল আলমের ছেলে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দাইন্যা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু আজ শনিবার বিকেলে নৌকাযোগে বন্যার্তদের খোঁজখবর নিতে যাচ্ছিলেন। চরফতেপুর নামক স্থানে পৌঁছাতেই নৌকার লগি বিদ্যুতের তারে লেগে হাসান আলী পানিতে ছিটকে পড়েন। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।
এই ঘটনায় আহত সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু বলেন, ‘আমরা কয়েকজন মিলে নৌকায় যাওয়ার সময় বিদ্যুতের তারে লগি স্পর্শ হয়। এতে মাঝি পানিতে ছিটকে পড়েন। হুড়োহুড়িতে আমরা কয়েকজন আহত হই। পরে আমরা লোকজন নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর মাঝির মরদেহ উদ্ধার করি।’
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘বন্যার কারণে বিলের পানি বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে বিদ্যুতের তাঁর নিচু হয়েছে। ওই স্থান দিয়ে যাওয়ার সময় মাঝির হাতে থাকা লগির সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে গেলে মাঝি ছিটকে পানিতে পড়ে যান। এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাঁর মৃতদেহ উদ্ধার করেন।’

রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১৮ মিনিট আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১ ঘণ্টা আগে