
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণ অসংখ্য ভক্তের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। ভক্তদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগান। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে দিনের কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর মওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দেশি-বিদেশি ভক্ত-মুরিদান এবং সর্বস্তরের জনগণ মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও স্মরণিকা, দেয়াল পত্রিকা প্রকাশ, ওরস, স্মরণসভা, গণভোজ ও মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ বলেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানীর চেতনা, মজলুমের পক্ষে তাঁর যে দৃঢ় উচ্চারণ, তাঁর যে ন্যায়নিষ্ঠতা—এগুলোর বড়ই অভাব আমাদের দেশে। আমরা চাই নতুন প্রজন্ম তাঁর আদর্শগুলো অনুসরণ করুক। তারা মওলানা ভাসানীর মতো মজলুমের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করে দেশে ও জাতির কল্যাণ করুক। তাঁর মতো মহান নেতাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর আদর্শ আমাদের সব সময় অনুপ্রেরণা দেয়।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে