টাঙ্গাইলের ধনবাড়ীতে গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ধনবাড়ী ও মধুপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম মমিনপুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ধনবাড়ী উপজেলার মমিনপুর মধ্যেপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে (৩) সোয়াইব আহমেদ শরীফ এবং পার্শ্ববর্তী মধুপুর উপজেলার আমিনুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শরীফ ও আরাফাত বাড়ির পাশেই খেলা করছিল। বেশ কিছুক্ষণ পর ওদের দেখতে না পেয়ে শরীফের মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৮টার দিকে বাড়ির পাশের ডোবায় দুটি নিথর দেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
সোয়াইব আহমেদ শরীফের চাচা শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ওই জমিতে যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে তার জন্য জমি একপাশে নিজেরাই ভেকু মেশিন দিয়ে গর্ত করেছিলাম। আজ সেই গর্তে জমে থাকা পানিতেই আমাদের সন্তানেরা মারা গেল।’
শরীফের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘ভেকু মেশিন দিয়ে গর্ত করার সময় বারবার নিষেধ করেছি বেশি গর্ত না করতে। বেশি গর্ত করলে পোলাপান পইরা মরার ভয় থাকব। আজ সেই গর্তই আমাদের সর্বনাশ করল।’
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, সংবাদ পেয়ে অফিসার পাঠিয়েছি সুরতহাল করা হয়েছে। এই মৃত্যুর ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে