মৌলভীবাজার জেলার জুড়ীতে ঈদুল হাসান আরমান (২৫) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে গরেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের খবর পেয়ে জুড়ী থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। জুড়ী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আরমান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের প্রবাসী সুমন আহমেদের ছেলে। আটক ব্যক্তিরা হলেন, গরেরগাঁও গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইয়াজ মিয়া (৫০), তার দুই ছেলে তানভীর আহমেদ (২৫), তুহিন আহমেদ (১৮) এবং মৃত চেরাগ আলীর ছেলে তাজ উদ্দিন (৫৫)।
পরিবার সূত্রে পুলিশ জানায়, আরমান ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী তানভীর আহমদ পাওনা টাকার জন্য ঘরের সামনে এসে তাঁকে ডাকাডাকি করতে থাকেন। আরমান তখন ঘুম থেকে উঠে ঘরে থেকে বের হন। কোনো কিছু বুঝে ওঠার আগে তানভীর ধারালো ছুরি দিয়ে আরমানের ঘাড়ের ডান পাশে ও বুকে আঘাত করেন। আরমানের খালু রফিক মিয়া কাজ শেষে বাড়ি ফিরার সময় ঘটনাটি দেখে বাধা দিতে গেলে তানভীর তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে ছুরিকাহত রফিক মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
নিহত আরমানের মা রহিমা আক্তার রাতেই ইয়াজ মিয়া, তানভীর আহমেদ, তুহিন আহমেদ, তাজ উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে মামলা করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ফাঁসি চাই। আর কিছু বলার নাই আমার।’
জুড়ী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘আমরা গভীর রাতে খুনের বিষয়টি জেনে ঘটনাস্থলে যাই। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। নিহত আরমানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরমানের গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে