সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো, নিজ চাউরা পশ্চিম গ্রামের সুহেল আহমদের ৪ বছরের মেয়ে আনিসা বেগম এবং ভাগনি ৫ বছরের ফারিয়া। ফারিয়া পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার দাসের গ্রামের সাদিক আহমদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে আনিসা ও ফারিয়া বাড়ির আঙিনায় খেলতে যায়। পরিবারের সদস্যরা অনেকক্ষণ ধরে তাদের খুঁজে না পেয়ে একপর্যায়ে বাড়ির পুকুরে তল্লাশি চালায়। সেখান থেকেই দুই শিশুকে উদ্ধার করা হয়। এরপর কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরে দুই শিশুর লাশ থানায় নেওয়া হলে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
ফারিয়া মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে লাশ দাফনও করা হয়েছে।

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে