সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো—উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫)। এই দুজন ছাড়া আর কোনো সন্তান নেই তাঁর।
দুই সন্তানের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন মা-বাবা। এক পরিবারের দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে সুহেদা ও মাজেদাসহ পাঁচ শিশু বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় সুহেদা ও মাজেদা। অপর শিশুরা তাদের অভিভাবকদের জানালে শুরু হয় খোঁজাখুঁজি। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে না পেরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খোঁজ করে। পরে বেলা ৩টার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার লাশ।
মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমীন জানান, তারা একসঙ্গে পাঁচজন শিশু বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়েছিল। হঠাৎই দুজন পানিতে ডুবে যায়। আর বাকি তিনজন ফিরে আসে।
লাশ তাদের বাড়িতে রয়েছে। সন্ধ্যা পরে দাফন করা হবে বলে জানান তিনি।

চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
২ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২৩ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২৮ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে