মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের পাঁচজনের পর বেঁচে থাকা একমাত্র সদস্য সোনিয়া আক্তারও (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ বুধবার ভোরে মারা যায় সে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দগ্ধ অবস্থায় সোনিয়া আক্তারকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
গতকাল মঙ্গলবার ভোরে জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী এলাকায় বজ্রপাতে বিদ্যুতের মেইন লাইন ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে বসতঘরের মধ্যে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। ওই সময় আহত হন সোনিয়া। এ নিয়ে পরিবারের ছয় সদস্যেরই মৃত্যু হলো।
নিহত ছয়জন হলেন দিনমজুর ও বাক্প্রতিবন্ধী ফয়জুর রহমান (৫০), তাঁর স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (৯) ছেলে সায়েম উদ্দিন (৭) ও সোনিয়া আক্তার (১২)।
স্থানীয়রা জানান, বাক্প্রতিবন্ধী ফয়জুর রহমানের ঘরের ওপর দিয়ে চলে গেছে পল্লী বিদ্যুতের মেইন লাইন। মঙ্গলবার ভোরে বজ্রবৃষ্টির সময় বিদ্যুৎ লাইনের ওপর বজ্রপাত হয়। এতে সারা ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের পাঁচজন মারা যায় এবং একজন আহত হয়।
গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ূম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাক্প্রতিবন্ধী ফয়জুর রহমানসহ পরিবারের পাঁচজন বিদ্যুতায়িত হয়ে গতকাল মারা গেছেন। আর আজ আহত সোনিয়া আক্তার মারা গেছে। পরিবারের ছয় সদস্যের কেউই আর বেঁচে রইল না।
জুড়ী থানার ওসি এস এম মাইনুদ্দিন বলেন, বিদ্যুতায়িত হয়ে শরীর ঝলসে যাওয়া সোনিয়া শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ বুধবার ভোরে মারা যায়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে