
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার উপজেলার সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের (সিলেট) একটি টহল দল তাদের আটক করে। তাদের মধ্যে ১২ জন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নজরদারিকালে বিজিবি তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করছে। সন্ধ্যায় ১৯ বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন আটক ব্যক্তিদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।
১৯ বিজিবি (সিলেট) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। সকালে সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে বিএসএফের বাংলাদেশে পাঠানো ২১ জনকে আটক করা হয়েছে।
তারা সবাই বাংলাদেশি। উত্তরবঙ্গের নীলফামারী ও যশোর জেলার বাসিন্দা। আরও যাচাই-বাছাই করার জন্য সবাইকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে