সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল ব্রিজ-সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জামাল আহমদ (৩৫)। তিনি জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জামাল আহমদ বাড়ি থেকে কাজে যোগ দিতে বের হন। পথে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গীল ব্রিজ-সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশের ঝোপে পড়ে যান।
সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে জৈন্তাপুর মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে