
সিলেটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। সহকারী শিক্ষক পদের ক্যাডারভুক্তিসহ চার দফা দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করেন। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে গেছে। সকালে এসে পরীক্ষা দিতে না পেরে শত শত শিক্ষার্থী ফিরে গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা।
পরীক্ষা স্থগিত থাকায় হতাশ অভিভাবকেরা বলছেন, শিক্ষার্থীদের জিম্মি করে এমন কর্মসূচি মেনে নেওয়া যায় না। দ্রুত সরকারের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। শিক্ষার্থীরাও পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে বলে, পরীক্ষা না হলে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।
অভিভাবক নুর মিয়া জানান, এমন কর্মবিরতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরীক্ষা বন্ধ রেখে দাবি আদায়ের এই পদ্ধতিতে শিশুদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ছে। দ্রুত সমস্যার সমাধান করে পরীক্ষা চালু করা উচিত।
মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি, ২০১৫ সালের আগের মতো ২–৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল করে গেজেট প্রকাশ।

এ ব্যাপারে সিলেট সরকারি অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক মো. আলী মর্তুজা জানিয়েছেন, তিন দিনব্যাপী এই কর্মবিরতির সময় সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। তিনি বলেন, দাবি আদায় হলে শিক্ষার্থীদের ক্ষতিপূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তার বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমাদের দাবি বাস্তবায়ন হলে আমরা শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেব।’
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিলেট জেলা শাখার সদস্য এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. আলী মর্তুজা বলেন, ‘বাসমাশিসের কেন্দ্রীয় সিদ্ধান্তে দেশব্যাপী আমাদের এই কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব স্কুল আজ পরীক্ষা নেয়নি, তাদের তালিকা আমরা ঢাকায় পাঠিয়েছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে