
সিলেটের জাফলংয়ে কয়েকজন নারী পর্যটককে ইভ টিজিং করার অভিযোগে এক তরুণকে দুই বছরের কারাদণ্ড এবং দুই কিশোরকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।
দণ্ডপ্রাপ্ত তরুণ হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্রামের অহিদুর রহমানের ছেলে জাহিদুর রহমান (২১)। কিশোর দুজনকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।
ওসি রতন বলেন, ‘সুনামগঞ্জের ছাতক থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসে। ওই দুই কিশোর ও তরুণের ইভ টিজিংয়ের শিকার হন ওই পরিবারের নারী সদস্যরা। বিষয়টি তৎক্ষণাৎ ভিকটিমরা ট্যুরিস্ট পুলিশকে জানালে আমরা ইভ টিজারদের আটকে উপজেলা প্রশাসনকে খবর দিই। পরে উপজেলা প্রশাসন এসে ওই তরুণকে দুই বছরের কারাদণ্ড দেন। আদালতের ম্যাজিস্ট্রেট ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।’

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৯ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১৪ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে