
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং শাহ সিকন্দর গ্রামের ইছাক মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিফতাকে উপশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ওই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। সিফতাকে বুধবার কোর্টে পাঠানো হবে।
উল্লেখ্য, ১৫ আগস্ট লালাবাজারের মসজিদের যাত্রীছাউনি ভেঙে ড্রেন করার জেরে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় হামলায় রেস্টুরেন্টের মালিক ও বাজার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনসহ প্রায় ৩০ জন আহত হন। এ ঘটনায় ১৭ আগস্ট জুবায়ের আহমদের ছোট ভাই খালেদ আহমদ রাসেল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান সিফতা।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে