
ভারতীয় সীমান্তের ভেতর অনুপ্রবেশ করা বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা করেছে এক খাসিয়া। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কিশোরের নাম মো. মারুফ মিয়া (১৬)। সে জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ দুপুরে মো. মারুফ মিয়া ও আরও কয়েকজন বাংলাদেশি ঝিংগাবাড়ি সীমান্তের পিলার ১২৮২/৭-এস থেকে প্রায় ৬০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তারা খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করলে একপর্যায়ে খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্ব বাধে। ওই সময় এক খাসিয়া নাগরিক একনলা বন্দুক দিয়ে মারুফকে লক্ষ্য করে গুলি করে।
মারুফের সঙ্গীরা তাকে আহত অবস্থায় দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনেন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজিবি জানায়, ঘটনার পরপরই সীমান্তের নিকটবর্তী পিলার ১২৮৫ এলাকায় বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় মিনাটিলা বিওপি থেকে ভারতীয় বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি ভারতীয় নাগরিকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ভারতীয় ৪ বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে আলোচনা হয়েছে। তাকে জানানো হয়েছে, অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৭ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১১ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে