
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাফলং থেকে আসা দুটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮২টি ভারতীয় কম্বলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার সরদাগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে রবিন মাহমুদ (২৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মিরকুটিয়া শম্ভুদিয়া এলাকার পেশকার আলী ব্যাপারীর ছেলে জাকির হোসেন (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) জৈন্তাপুর মডেল থানাসংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানে চালায় পুলিশ। জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনির নেতৃত্বে পুলিশ সদস্যরা জাফলং থেকে পর্যটক নিয়ে ফিরে আসা দুটি বাসে তল্লাশি চালান। এ সময় বাস দুটি থেকে ১৮২টি ভারতীয় কম্বলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কম্বল আনার কথা স্বীকার করেন। পুলিশ জানায়, জব্দ কম্বলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৪ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছে। গ্রেপ্তার দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে