
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য যেসব সেবা চালু রয়েছে, সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সেগুলো নেই। এখানেও শিগগিরই সেগুলো চালু করার পাশাপাশি প্রবাসীদের প্রত্যাশা পূরণ করা হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাস্তাঘাট, বিমানসহ সবকিছু মাথায় রয়েছে। অল্প সময়ের মধ্যে সব এমপি ও মন্ত্রীরা বসে পরিকল্পনা করবে এবং বৈরী মনোভাব না রেখে মিলিতভাবে কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
তিনি আরও বলেন, ‘আমাদের পার্টির ইশতেহারে প্রবাসীদের কল্যাণের ব্যাপারে বিশদভাবে উল্লেখ করা হয়েছে। আমি মনে করি, আমাদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত প্রবাসীদের জন্য কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা। আমরা এটি শিগগিরই স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পর্যায়ে বাস্তবায়ন করার পরিকল্পনা করছি।’
মন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে আসা আরিফুল হক চৌধুরী বলেন, প্রথম দিনটি তিনি মায়ের সঙ্গে কাটাবেন এবং এরপর শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। পরদিন নির্বাচনী এলাকায় তিনি কাজের পরিকল্পনা করবেন। তিনি দোয়া চান যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য কাজ করতে পারেন।
এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি ফ্লাইটে বেলা ২টা ১৫ মিনিটে পাঁচ দিনের সরকারি সফরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে