
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিভাগের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় অসহযোগিতার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার প্রয়াস চালানোসহ সার্বিক বিষয়ে অধিকতর তদন্তের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আজ সন্ধ্যায় সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অফিস আদেশে বলা হয়, সিকৃবির সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অনিমেশ চন্দ্র রায় কর্তৃক একই বিভাগের প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকীর বিরুদ্ধে বিভাগের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় অসহযোগিতা করা-সংক্রান্ত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সত্য বলে প্রতীয়মান হওয়া, যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের পরও কমিটি সংশ্লিষ্ট নথি বুঝিয়ে না দিয়ে কমিটির সভা আহ্বান করার ধৃষ্টতা দেখানো, বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন সংবাদের পক্ষে অবস্থান নেওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তকালীন তিনি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আলোকে (খোরপোশ) বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী বলেন, ‘এ রকম কোনো কিছুই হয়নি। এসব মিথ্যা-বানোয়াট। অন্যায়ভাবে করা হয়েছে। আমার কাছে আগে কখনো কিছু বলা হয়নি। বিভাগের চেয়ারম্যান অনেক সমস্যা সৃষ্টি করেছেন। যার যথেষ্ট প্রমাণ রয়েছে। আমার ২২টির অধিক আবেদনের একটিও আমলে নেওয়া হয়নি। চরম বিতর্কিত ব্যক্তিদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে অনাস্থা জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে