
ভারত থেকে রয়্যাল এনফিল্ড হান্টার মোটরসাইকেল পাচারের অভিযোগে সিলেটের জৈন্তাপুর থেকে দুজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা বিশেষ কৌশলে মিনি ট্রাকে করে মোটরসাইকেলটি বাংলাদেশে পাচার করেন বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হলেন—জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) এবং একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।
পুলিশ বলছে, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বিশেষ কৌশলে চোরাকারবারীরা একটি রয়্যাল এনফিল্ড হান্টার নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৩টায় সিলেটের তামাবিল মহাসড়কে অভিযান চালানো হয়।

এর অংশ হিসেবে জৈন্তাপুর মডেল থানার পুলিশ কৌশলে নজরদারি বাড়ায়। একপর্যায় মিনি ট্রাকে করে বিশেষ কৌশলে সীমান্ত থেকে আনা ৩৫০ সিসির মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এর সঙ্গে দুজনকে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
১৬ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২১ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে