
সিলেটের বিয়ানীবাজারে শিক্ষার্থী পরিচয়ে চাঁদা আদায়কালে এক কিশোরীকে আটক করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার তাকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, আটক কিশোরী রাস্তা পরিষ্কার ও দেয়ালে লেখার জন্য ৩০ টাকা করে চাঁদা তোলে। এ সময় স্থানীয়রা খবর দিলে শিক্ষার্থীরা এসে তাকে চাঁদা আদায়কালে হাতেনাতে আটক করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘১৪-১৫ বছরের এক কিশোরী দেয়ালে লেখার কথা বলে টাকা তুলছিল। খবর পেয়ে শিক্ষার্থীরা এসে তাকে আটক করে। ওই কিশোরীর অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তারা আসলে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নামে কেউ কোনো চাঁদা আদায় করতে চাইলে তাকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে