
সুনামগঞ্জের জগন্নাথপুরে সম্প্রতি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিনিসপত্র চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পী রানী দে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি ছুটি অনুযায়ী গত ১২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর বিদ্যালয়টি বন্ধ ছিল। এ সুযোগে ২৭ ডিসেম্বর রাতে ওই বিদ্যালয়ের দুটি ল্যাপটপ, দুটি বৈদ্যুতিক পাখা, ওয়াশ ব্লকের ১৬টি পানির কল, বাল্ব, ওয়াইফাই রাউটারসহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়।
এর আগে ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে। এ ছাড়া এই উপজেলায় বাসাবাড়িতে চুরিসহ গরু ও গাড়ি চুরি বেড়েছে।
বিদ্যালয়ে চুরির ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম বলেন, ‘সাম্প্রতিককালে বিদ্যালয়গুলোতে চুরি বেড়েছে। চুরির ঘটনায় পুলিশকে আমরা অবগত করেছি।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ‘বিদ্যালয়ে চুরির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে