সিলেটে র্যাবের হেফাজতে থাকা তানভীর চৌধুরী নামে হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে সিলেটের শ্রীরামপুর এলাকার র্যাব-৯-এর কার্যালয় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে র্যাব। এর আগে শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৯।
তানভীর চৌধুরী গাজীপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার একমাত্র আসামি ছিলেন।
র্যাব জানায়, নওগাঁ জেলার একটি থানার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরী। গত শনিবার রাতে তাঁকে সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে শ্রীরামপুর এলাকার র্যাব-৯-এর কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে রাতে শোয়ার জন্য একটি কম্বল দেওয়া হয়েছিল। সকাল সাড়ে ৮টার দিকে তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘তানভীর চৌধুরী গতকাল সকাল সাড়ে ৮টার দিকে আত্মহত্যা করেন। আমাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, তাঁকে গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। এটি তাঁর পরিবার, জেলা প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিরা দেখেছেন। পরে তাঁর লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে দেওয়া হয়েছে এবং স্বজনেরা নিয়ে গেছেন।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে